ডেস্ক নিউজ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৫১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৬৮ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে ৪০৫৪ ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম সোনা, ২টি চাকু, ৯টি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মন্তব্য করুন