২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

ডেস্ক নিউজ

জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত অনুমোদিত ও প্রস্তাবিত নতুন প্রকল্পের অনুমোদন ও পর্যালোচনা সংক্রান্ত সভায় এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন তিনি।

ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারের পরিকল্পনা এবং নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকতে হবে। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, একই ধরনের প্রকল্প ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বয় করা গেলে প্রকল্পের পুনরাবৃত্তি ও ওভারল্যাপ কমানো সম্ভব। এতে সরকারি সম্পদের অপচয় কমার পাশাপাশি প্রকল্পের কার্যকারিতাও বাড়বে।

গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজন হলে সম্পূরক প্রকল্প নেওয়া যেতে পারে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রতিটি প্রকল্পের বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করে নিয়মিত অগ্রগতি পর্যালোচনার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণ, রি-স্কোপিং ও একাধিক প্রকল্প একীভূত করার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার কথাও বলেন তিনি।

See also  শিক্ষিকা রনজিনা হত্যা: মোটরসাইকেল-ভ্যানিটি ব্যাগসহ গ্রেফতার ২

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান এবং ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় প্রা ণ গেল ১১ শিশুর

গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতালের শুভ উদ্বোধন

ওবায়দুল কাদেরদের রায় নিয়ে ‘ক্যাঙ্গারু কোর্ট’ মন্তব্য: দুই আইনজীবীর শুনানি পেছালো

বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

নিউইয়র্কে পুরোনো বন্ধু বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেন ড. ইউনূস

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১০

পুলিশে অভিযোগ দিলেই তাকে খু নের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ

১১

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

১২

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১৩

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৪

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

১৫

আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

১৬

কালির বাজারে ভূমিদস্যু আলী আজগরের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  

১৭

যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: মু. শাহজাহান

১৮

আলমারির তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট

১৯

রাস্তা-ফুটপাত দখল না করতে ডিএসসিসির আহ্বান

২০