doinikshadhinbhor
ঢাকা, বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
শিরোনাম
ফল বিপর্যয়ের পর বরুড়ার পয়ালগাছা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ● কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● জাতিসংঘের COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী ● সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান ● চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

প্রতিনিধির নাম
৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৮ এএম

Link Copied!

ডেস্ক নিউজ

চেক ডিজঅনার মামলায় চেকে উল্লিখিত আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধিত হলে এবং পক্ষদ্বয়ের মধ্যে আপস সম্পাদিত হলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা বিনাশ্রম/সশ্রম কারাদণ্ড বহাল রাখা সমীচীন হবে না, এমন রায় দিয়েছেন হাইকোর্ট।

রায়ে বলা হয়েছে, চেক ডিজঅনারের মামলার মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া বা কারাবন্দি রাখা নয়; বরং পাওনা টাকা আদায় নিশ্চিত করা। নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় গত ৬ সেপ্টেম্বর এমন রায় দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় রায় ঘোষণাকালে আদালতে আবেদনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদী পক্ষে (ব্র্যাক মাইক্রোফাইন্যান্স) ছিলেন আইনজীবী মো. জিসান মাহমুদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী তাসনুভা কায়সার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সিরাজুল করিম (রবি)।

রায়ে চেকের টাকা ও ব্যাংকের পাওনাদি পুরোপুরি পরিশোধ করে আপস-মীমাংসা করায় এ মামলায় দণ্ডিত ব্যক্তির এক বছরের কারাদণ্ড বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আপিলের আগে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

  নেপালের বন্যায় এখনও কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্রমন্ত্রীে

মন্তব্য করুন
আরও পড়ুন

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে ছুরিকাঘাতে নিহত খোরশেদের দাফন সম্পন্ন

বাংলাদেশ–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জামায়াতের শোক

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সীমান্তের চোরাইপণ্যের আড়ালে মাদক পাচারের নেটওয়ার্ক, কুমিল্লা থেকে ছড়াচ্ছে দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন