২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

ডেস্ক নিউজ

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা, ১৪৪ কেজি ৫৭২ গ্রাম গাঁজা, ২৫০ লিটার চোলাইমদ ও ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয় বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩৫৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬৯ জন, পূর্ববর্তী মামলায় ৭৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৪ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানা মূলে ১১৫ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। তাদের মধ্যে মাদক বহনকারী ২ জন এবং মাদক সেবনকারী ৪৭ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ৮৮ জন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
See also  বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়: দীনেশ ত্রিবেদী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

১০

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

১১

জালে আটকা পড়েছিল পদ্মগোখরো সাপটি

১২

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

১৩

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

১৪

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

১৫

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

১৬

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

১৭

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

১৮

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযানে পুলিশ, এক রাতে আটক ছয় শতাধিক

১৯

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মধুর প্রতিশোধ

২০