৩১ অগাস্ট ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকবাজারে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
রাজধানীর চকবাজার থানার হাজী রহিম বক্স লেনে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার কক্ষ থেকে নূর মোহাম্মদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মনসুর হেলাল বলেন, রাত সোয়া ১টার দিকে খবর পেয়ে হাজী রহিম বক্স লেনের সিরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নূর মোহাম্মদ নেশাগ্রস্ত ছিলেন। পাশাপাশি তিনি মানসিক হতাশা ও আর্থিক সংকটে ভুগছিলেন। এসব কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত নূর মোহাম্মদে ভাই জামাল হোসেন জানান, আমার ভাই নেশাগ্রস্ত ছিল বাসায় ঠিকমতথাকতো না বাহিরে বাহিরে থাকতো।কিছুদিন পূর্বে আমরা একটি দোকানও করে দিয়েছিলাম দোকান সে রাখতে পারেনি সব টাকা নেশা করে নষ্ট করে ফেলেছে।আজ আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি আমার ভাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহতের ভাই জামাল হোসেন বলেন, নূর মোহাম্মদ নেশাগ্রস্ত ছিলেন এবং নিয়মিত বাসায় থাকতেন না। কিছুদিন আগে তাকে একটি দোকান করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দোকানটি চালাতে পারেননি, দোকানের আয়ও নেশার পেছনে খরচ করে ফেলতেন। পুলিশের কাছ থেকে জানতে পারি, নূর মোহাম্মদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
See also  দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না: তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০