২৫ অগাস্ট ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

ডেক্স রিপোর্ট:

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন শুরুর পরিকল্পনা করছে কমিশন। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের সবশেষ নির্বাচনসহ প্রয়োজনীয় তথ্য চেয়ে ইসির পাঠানো চিঠি পাওয়ার পর প্রস্তুতিও জোরদার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সীমানা জটিলতা ও মামলা রয়েছে- এমন ইউনিয়নগুলোকে আপাতত নির্বাচনের বাইরে রাখার কথা জানিয়েছে কমিশন।

গত ২ আগস্ট ইসিতে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘জেলা প্রশাসকগণ কর্তৃক প্রেরিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বচন অনুষ্ঠানের নিমিত্ত সবশেষ অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ও অন্যান্য তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।’

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সময়ের আলোকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমাদের সব প্রস্তুতি আছে। সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা মনে করি নির্বাচনের জন্য উপযুক্ত সময় হলো নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস। এ সময়ে আমরা নির্বাচন শুরু করার চেষ্টা করব। যতগুলো সম্ভব করব। কারণ ফেব্রুয়ারিতে রমজান আছে। মার্চে শেষের দিকে কিছু নির্বাচন করা যেতে পারে। এরপর আমাদের দেশে ঝড়-তুফান হয়। সবকিছু মাথায় রেখে আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল ও নভেম্বরে ভোট শুরুর কথা ভাবছি। এটিকে ধরেই আমরা এগোচ্ছি।

এর মধ্যে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা থাকে কি না সেটি আমরা বিচার-বিশ্লেষণ করব। নির্বাচনের জন্য আমাদের দেশে ভালো সময় হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস। এ পাঁচ মাস হলো ভালো সময়। কিন্তু মাঝখানে রমজান পড়ে গেছে। এই সময়ে কোনো ভোট হবে না। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনটা আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করব। ইউনিয়ন পরিষদের সঙ্গে সঙ্গে পৌরসভা নির্বাচনও করার কথা রয়েছে। তবে আগামী বছরে সব নির্বাচন শেষ হবে বলে না মনে হয়।

See also  শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নির্বাচনের বাজেট নির্ধারণ হয়েছে কি না জানতে চাইলে ইসি বলেন, কত টাকা ব্যয় হবে এখনও জানি না। তবে আমরা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করব।

ইউপিতে কয় ধাপে নির্বাচন হবে জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে যত ধাপে হয়েছে মোটামুটি ওভাবেই হবে। তিনি আরও বলেন, কোনো ইউপিতে মামলা থাকলে সেগুলো আমরা বাদ দেব। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে কথা চলছে। আমরা বলছি, যেগুলোতে জটিলতা আছে সেগুলো ঠিক করে ফেলেন। তবে এ সংখ্যা খুব বেশি না। কারণ আমাদের কাছেও তো হিসাব আছে। যেখানে জটিলতা আছে সেখানে আমরা নির্বাচন করব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০