২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজ

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল এবং গাড়ির চালক ও আরোহীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে জীবনের ঝুঁকি এড়াতে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশের দেওয়া নির্দেশনায় জানানো হয়, মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে চালক ও আরোহী—উভয়েরই মানসম্মত হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই চালকসহ দুজনের বেশি মোটরসাইকেলে চড়া যাবে না। এছাড়া চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা এবং অপ্রয়োজনে হাইড্রোলিক বা উচ্চশব্দের হর্ন বাজানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভারী যানবাহনের চলাচলের গতিপ্রকৃতি সম্পর্কে সচেতন থাকার তাগিদ দিয়েছে পুলিশ, যেন ব্লাইন্ড স্পটের কারণে দুর্ঘটনা না ঘটে। যেকোনো টার্ন বা মোড় নেওয়ার ক্ষেত্রে এবং লেন পরিবর্তনের আগে যথাসময়ে ইন্ডিকেটর লাইট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ঝড়-বৃষ্টি কিংবা কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়ায় যানবাহনের গতি সীমিত রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।

পুলিশ আরও জোর দিয়ে জানিয়েছে, যানজট কিংবা অন্য চালকদের ভুলে ধৈর্যহারা হয়ে মেজাজ হারানো যাবে না। মাদকাসক্ত বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এবং উল্টো পথে কোনোভাবেই গাড়ি চালানো চলবে না। মহাসড়কে বিপজ্জনক ওভারটেকিং এড়িয়ে নিজস্ব লেনে থাকা এবং যানবাহনের সব ধরনের হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Facebook Comments Box
See also  সক্ষমতার তুলনায় প্রতিদিন ১৫১৯ মিলিয়ন ঘনফুট কম গ্যাস উৎপাদন হচ্ছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরুড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

১

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

২

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

৩

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

৪

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ;প্রাইভেট-কোচিং নির্ভরতা ছাড়াই শ্রেণিকক্ষে সিলেবাস শেষ করার ঘোষণা

৫

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন করলেন আবুল কালাম. এমপি

৬

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

৭

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

৮

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

৯

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

১০

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

১১

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

১২

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

১৩

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

১৪

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

১৫

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

১৬

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১৭

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

১৮

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

১৯

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

২০