২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থা, রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চ পর্যায় কমিটির বৈঠক এবং উচ্চপর্যায়ের সভায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন।

তিনি বাংলা ভাষায় দেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’র বিভিন্ন দিক তুলে ধরবেন।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াও জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।

ফলে তারেক রহমানের এবারের ভাষণকে জিয়া পরিবারের জাতিসংঘ-সম্পৃক্ততার ধারাবাহিকতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

জানা যায়, প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ও সমতামূলক ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার বিষয়ে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী এসব কথা বাংলায় বলবেন বলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন।

এদিকে বুধবার রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চ পর্যায় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে গাম্বিয়া ও বাংলাদেশ যৌথ আয়োজনে বুধবার সকালে ‘রোহিঙ্গা সংকট’ নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মালয়েশিয়াসহ ৮টি দেশের প্রতিনিধি অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন সহমর্মিতা থেকে সংকটের মূল কারণ ও তার সমাধান খোঁজার পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপে যাওয়ার সময় এসেছে এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা থেকে এই বাস্তুচ্যুতির অবসান ঘটানোর দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

এর আগে, মঙ্গলবার জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। পেয়েছেন তিন দেশ সফরের আমন্ত্রণ।

Facebook Comments Box
See also  ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে- ডাঃ তাহের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরুড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

১

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

২

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

৩

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

৪

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ;প্রাইভেট-কোচিং নির্ভরতা ছাড়াই শ্রেণিকক্ষে সিলেবাস শেষ করার ঘোষণা

৫

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন করলেন আবুল কালাম. এমপি

৬

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

৭

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

৮

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

৯

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

১০

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

১১

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

১২

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

১৩

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

১৪

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

১৫

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

১৬

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১৭

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

১৮

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

১৯

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

২০