২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন আজ

ডেস্ক নিউজ

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এ মামলায় গ্রেপ্তার থাকা তিন আসামির জামিন আবেদনের ওপরও আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

মামলায় মোট ১১ জন আসামির মধ্যে বর্তমানে চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন— কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে) আনোয়ার লতিফ খান।

অন্যদিকে শেখ হাসিনাসহ পলাতক অন্য সাত আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ পলাতক সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে নির্ধারিত দিনে হাজির না হওয়ায় গত ৭ সেপ্টেম্বর তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চালিয়ে নিতে সরকারি খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আদেশ দেওয়া হয়। ওই দিনই গ্রেপ্তার তিন আসামির জামিনের আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

প্রসিকিউশনের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের হোটেল নেটংয়ের সামনের সড়ক থেকে কাউন্সিলর একরামুল হককে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরবর্তীতে মেরিন ড্রাইভের নোয়াখালীয়া পাড়া সাগরতীরে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে তাঁকে নির্মমভাবে গুলি করে হত্যা করে র‍্যাব। নিহত একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, অবৈধ আটক, হত্যা ও অপরাধে প্ররোচনা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
See also  ইসলামি বইমেলায় বাড়ছে বইপ্রেমিদের আনাগোনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরুড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

১

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

২

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

৩

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

৪

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ;প্রাইভেট-কোচিং নির্ভরতা ছাড়াই শ্রেণিকক্ষে সিলেবাস শেষ করার ঘোষণা

৫

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন করলেন আবুল কালাম. এমপি

৬

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

৭

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

৮

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

৯

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

১০

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

১১

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

১২

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

১৩

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

১৪

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

১৫

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

১৬

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১৭

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

১৮

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

১৯

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

২০