২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩৩

ডেস্ক নিউজ

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০৩ জনকে।

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে মাদক মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদক সেবনকারী ৬৭ জন। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ১৪ হাজার ৯৪০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে ২৬টি মাদক মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ কেজি ৭৯২ গ্রাম গাঁজা, ৬২ লিটার ৭৫৫ মিলিলিটার চোলাই মদ এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

২৪ ঘণ্টার সামগ্রিক অভিযানে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ১০২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরোয়ানামূলে ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেফতার করা হয়।

জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
See also  শতভাগ সাক্ষরতার হার অর্জনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাখ্যা

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাড়লো বাস ভাড়া

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

১১

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

১২

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩৩

১৩

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতাল উদ্বোধন করবেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

১৪

ধানমন্ডি লেক থেকে ভাসমান ম রদেহ উদ্ধার

১৫

কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

১৬

যানজট নিরসনে বাড্ডায় অবৈধ পার্কিং ও হকারদের বিরুদ্ধে অভিযান

১৭

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

১৮

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

১৯

মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

২০