২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যানজট নিরসনে বাড্ডায় অবৈধ পার্কিং ও হকারদের বিরুদ্ধে অভিযান

ডেস্ক নিউজ

রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বাড্ডার ১০০ ফিট (মাদানি অ্যাভিনিউ) এলাকায় অবৈধ পার্কিং ও সড়ক দখল করে বসা হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অভিযানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিশাসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সড়কে অবৈধভাবে পার্কিং করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পাশাপাশি সড়কে অবৈধভাবে ডাম্পিং করা লেগুনা ও অটোরিকশা সরিয়ে নেওয়া হয়।

এছাড়া সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করা হকারদেরও উচ্ছেদ করা হয়। এতে ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং পথচারী ও যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্রাফিক পুলিশকে সহযোগিতা করে সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
See also  ট্যুরিস্ট পুলিশের সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ বরখাস্ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাড়লো বাস ভাড়া

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩৩

১০

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতাল উদ্বোধন করবেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

১১

ধানমন্ডি লেক থেকে ভাসমান ম রদেহ উদ্ধার

১২

কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

১৩

যানজট নিরসনে বাড্ডায় অবৈধ পার্কিং ও হকারদের বিরুদ্ধে অভিযান

১৪

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

১৫

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

১৬

মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

১৭

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

১৮

এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল: ড. তিতুমীর

১৯

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

২০