৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোডশেডিংয়ের প্রভাব সড়কবাতিতেও, রাতে চলাচলে ভোগান্তি

ডেস্ক নিউজ

জ্বালানি সংকটে সারা দেশে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। এর প্রভাব পড়েছে সড়কবাতিতেও। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সময় রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ের বাতি নিভে যাচ্ছে।

এতে সন্ধ্যার পর অনেক সড়ক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। এতে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে অসুবিধার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা ও ছিনতাইয়ের আশঙ্কা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা যায়।

নগরবাসীর অভিযোগ, সড়কবাতির মূল উদ্দেশ্য রাতে সড়কে পর্যাপ্ত আলো নিশ্চিত করা। কিন্তু কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যদি বিকল্প ব্যবস্থায় সড়কবাতি চালু রাখা না যায়, তাহলে জনসাধারণকে ঝুঁকি নিয়েই চালাচল করতে হয়। বিশেষ করে পথচারী, নারী, বয়স্ক ব্যক্তি ও মোটরসাইকেল চালকদের জন্য অন্ধকার সড়ক বেশি ঝুঁকিপূর্ণ।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাঁটাবন এলাকায় বিদ্যুৎ চলে যায়। এতে কাঁটাবনে এলিফ্যান্ট রোডের সড়ক বাতিও নিভে যায়। ওইসময় কথা হয় পথচারী আবু হাকিমের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর পুরো সড়ক অন্ধকার হয়ে যায়। গাড়ির আলো ছাড়া কিছুই দেখা যায় না। হাঁটতে গেলে সামনে কে আসছে বা কোথায় গর্ত আছে, সেটিও বোঝা যায় না। অনেক সময় দেখা যায় অন্ধকারে একজনের মোবাইল টান মেরে নিয়ে গেছে।

মোটরসাইকেল চালক নোমান আলী বলেন, সড়কবাতি বন্ধ থাকলে অনেক জায়গায় রাস্তার অবস্থা ঠিকমতো দেখা যায় না। সামনে হঠাৎ পথচারী বা রিকশা চলে এলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

রাতে যখন বাইকে রাইড শেয়ার করি হুটহাট করে অনেক সড়কের লাইট বন্ধ হয়ে যায়। গাড়ির আলো দিয়ে চলাচল করতে হয়। ঢাকার সড়কে এমনিতেই অনেক জায়তায় গর্ত। কোথায় গর্ত থাকে বোঝা যায় না। কয়েকদিন আগেই গর্তে চাকা চলে গেলে বাইক নিয়ে পড়ে গেছি।

See also  চাকরিজীবীদের জন্য সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদ

তিনি বলেন, বিদ্যুৎ চলে গেলেও সড়কের ল্যাম্প পোস্টগুলোর লাইট যেন চালু থাকে- সেই ব্যবস্থা নেওয়া দরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০