২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্যের বাসভবনে তালা

ডেস্ক নিউজ

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এ কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এ খবর ক্যাম্পাসে পৌঁছানোর পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক, একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষকদের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে।

সাধারণত রাত ৮টার মধ্যে ছাত্রীদের আবাসিক হলের ফটক বন্ধ হয়ে যায়। তবে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন।

মিছিলে শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

রাত ১২টার দিকে মিছিলটি ফের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ জানান তারা।

Facebook Comments Box
See also  নেপালে ৫ লাখ ডলার সহায়তা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির

প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রা ণ গেল প্রাইভেটকার চাপায়

পাসপোর্ট হারালে প্রথমবার ছাড়, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা জরিমানা

১০

মা রা গেলেন অভিনেতা জেমস স্লোয়েন

১১

ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করল পাকিস্তান জামায়াত

১২

শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন

১৩

বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা

১৪

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৫

জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

১৬

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৭

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৮

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

১৯

জিয়াউর রহমান হ ত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ

২০