doinikshadhinbhor
ঢাকা, মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ
  3. রাজনীতি
শিরোনাম
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ● কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● জাতিসংঘের COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী ● সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান ● চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল ● এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা ●

বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের কাছে দোয়া চাইলেন ধানের শীষের  প্রার্থী -নুরুজ্জামান লিটন 

প্রতিনিধির নাম
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৭ পিএম

Link Copied!

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর শ্রমিকদের কাছে দোয়া ও ভোট চাইলেন, ৮৫ যশোর -১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
রবিবার (৮ই ফেব্রুয়ারী ২০২৬) সকাল ৯ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি,  তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী কে সাথে নিয়ে,স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার সাধারণ শ্রমিকদের কাছে দোয়াসহ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন,আগামী নির্বাচনে জয়ী হলে, বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের জন্য একটি আধুনিক মানের হসপিটাল নির্মাণ করবো,শার্শা উপজেলাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও তাদের অধিকার ফিরে পেতে নির্বাচনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক,  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর ভারপ্রাপ্ত  সভাপতি তবিবুর রহমান তবি,সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দরা উপস্থিত  ছিলেন।
  আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন ‘দৈনিক স্বাধীন ভোর’ সম্পাদক সোহাগ মিয়াজী

মন্তব্য করুন
আরও পড়ুন

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে ছুরিকাঘাতে নিহত খোরশেদের দাফন সম্পন্ন

বাংলাদেশ–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জামায়াতের শোক

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সীমান্তের চোরাইপণ্যের আড়ালে মাদক পাচারের নেটওয়ার্ক, কুমিল্লা থেকে ছড়াচ্ছে দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশী রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত