৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে গুগলের অফিস স্থাপনে সীমাবদ্ধতা আছে, ভবিষ্যতে বিবেচনার আশ্বাস

ডেস্ক নিউজ

বাংলাদেশে টেক জায়ান্ট গুগলের স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি প্রধান কাইল গার্ডনার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর (অব.) সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এসময় কাইল গার্ডনার বাংলাদেশে তাদের বিভিন্ন সেবা কার্যক্রম সম্প্রসারণ, পেমেন্ট সিস্টেম চালু ও অবকাঠামো তৈরির বিষয়ে আলোচনা করেন। এছাড়া বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী গুগলের বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। তাই এ দেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগল কর্তৃপক্ষকে বিটিআরসির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সাক্ষাতে গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, বাংলাদেশি প্রকৌশলীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, দেশীয় স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করার লক্ষ্যে গুগল আলাদা সেবা চালু করবে কি না সে বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে গুগল প্রতিনিধি এসব বিষয়ে তাদের আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার কথা জানান। সেই সঙ্গে বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন।

এসময় বিটিআরসির পক্ষ থেকে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার বিষয়টি গুগল প্রতিনিধিকে অবহিত করা হয়। একই সঙ্গে, গুগল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা বেটিং বা জুয়া বা অবৈধ কোনো আর্থিক কার্যক্রমের প্রচারণা চালাতে না পারে, সে বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। এ লক্ষ্যে এআই ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের জন্য কার্যকর কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

See also  সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ?

সভায় গুগলের সঙ্গে সরকারের বহুমাত্রিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ দপ্তরের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে গুগলের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।

গুগলের পাবলিক পলিসির প্রধান কাইল গার্ডনার বিটিআরসি চেয়ারম্যানের এ মতামতকে স্বাগত জানান। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান মামুন এবং ওই বিভাগের উপ-পরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে নির্মাণকাজের সময় সাততলা থেকে পড়ে মৃ ত্যু

ডেঙ্গুতে মৃত্যুর ৫৩ দশমিক ৩ শতাংশই যুবক! চলতি বছরে মৃত্যু ১৭৬ জনের

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই

বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

একের পর এক ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলে ফুটে উঠছে গোয়েন্দা ব্যর্থতা

সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে

বর্জ্য জমা দিলেই মিলছে চাল-ডাল-আটা-তেল-ডিম-মুরগি

১০

চট্টগ্রামে অপহরণের ৩ ঘণ্টায় ২১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

১১

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

১২

আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি

১৩

দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত

১৪

সরকার ভুলের পর ভুল করে জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

১৫

লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

১৬

বিএনপির ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে: অলি আহমদ

১৭

৩৫ লাখ টাকার মাছ মরে শেষ, দায় নেবে কে?

১৮

চট্টগ্রামে কলেজছাত্রকে জিম্মি করে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেফতার ৫

১৯

জামায়াত আমির ও নাহিদের আহ্বানে জাতি আর সাড়া দিচ্ছে না: রাশেদ খাঁন

২০