২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলাসহ আইনগত ব্যবস্থা

ডেস্ক নিউজ

পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মেসেজ একটাই—রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আপনাদের সামনে অবারিত সুযোগ—নিজেদেরকে সংশোধিত করুন।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবার কাছে একটাই মেসেজ দিতে চাচ্ছি—সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষার জন্য, জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব।’

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হিসেবে জনগণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ রয়েছে। একজন নাগরিক অপরাধের শিকার হলে কিংবা নিরাপত্তাহীনতা অনুভব করলে প্রথমেই পুলিশের কাছে যায়।’

তিনি আরও বলেন, ‘পুলিশের দায়িত্ব শুধু অপরাধী গ্রেপ্তার করা কিংবা আইনের প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, অধিকার, মর্যাদা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থার বিষয়টিও পুলিশের দায়িত্বের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই, যে বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ়, দায়িত্ব পালনে নিরপেক্ষ এবং জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হবে।’

বর্তমান বিশ্বে অপরাধের ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির প্রসারের সঙ্গে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিজিটাল জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আন্তঃদেশীয় অপরাধ আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি প্রযুক্তি, তথ্য ও আধুনিক তদন্ত কৌশলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

Facebook Comments Box
See also  লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় ফিরে এলে ভালো

১

চট্টগ্রামে বিদেশি পিস্তল-এলজি ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

২

ধানমন্ডি পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

৩

চট্টগ্রামে সংঘবদ্ধ ধ র্ষণ মামলার আসামি গ্রেফতার

৪

ট্রাকের ধাক্কায় প্রা ণ গেলো পুলিশ সদস্যের মা ও স্ত্রীর

৫

আট মাসে ২৩৬২ খু ন, অপহরণ ৬৯১

৬

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ

৭

শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

৮

ভারী বর্ষণ-বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি

৯

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

১০

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ প্রাথমিক বিদ্যালয়, আ তঙ্কে ১৭৭০ শিশু

১১

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলাসহ আইনগত ব্যবস্থা

১২

পুলিশে যুক্ত হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

১৩

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

১৫

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার গুরুত্বারোপ

১৭

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

১৮

আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু

১৯

দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

২০