২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় রমজান ও ঈদে নিরাপত্তা ও বাজার নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ উদ্যোগ

মনির হোসেন:

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে স্থানীয় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, রমজানে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, সে জন্য গোয়েন্দা নজরদারি ও বাজার তদারকি জোরদার করা হবে। বিশেষ করে ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় জানানো হয় ,শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট এবং টহল বৃদ্ধি করা হবে।ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে পুলিশি নজরদারি বাড়ানো হবে।

মতবিনিময় সভায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আশ্বস্ত করেন যে, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত মূল্য আদায় রোধে তারা পুলিশকে পূর্ণ সহযোগিতা করবেন। এছাড়াও প্রতিটি বড় শপিং মলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা সচল রাখার বিষয়েও একমত পোষণ করেন ব্যবসায়ী নেতারা।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “কুমিল্লার মানুষকে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক রমজান এবং আনন্দময় ঈদ উপহার দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জনস্বার্থে পুলিশের এই অভিযান ও তদারকি মাসব্যাপী অব্যাহত থাকবে।”সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন ভিপি ওয়াসিম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীরের অঙ্গীকার ও পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে আমরাই সফল হবো: ছাত্রদল সভাপতি

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য আসিফ নজরুল ‘দায়ী’

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১০

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন ফার্মের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ,স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

১২

উখিয়ায় সিআর ও নিয়মিত মামলার দুই আসামিসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ

১৩

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

১৪

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৫

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

১৬

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৭

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

১৮

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

১৯

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

২০