৩০ অগাস্ট ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

ডেস্ক নিউজ

কক্সবাজার সদর থানার জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে (২৪) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩০ আগস্ট) র‌্যাব-৭ ও র‌্যাব-১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার সদর থানার মামলা নম্বর-৫৮ এর এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. আরিফ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন। ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০২/৩৪ ধারায় মামলা করা হয়েছে।

এর ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতরে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর পলাতক আসামি আরিফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফ কক্সবাজার সদর থানার তেতৈয়া এলাকার মো. হোসেনের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
See also  ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ২৫৮৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন

দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসিকে তিন মাসের মাথায় বদলি

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্যের বাসভবনে তালা

ঢাকায় ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতা-যানজটের আশঙ্কা

নিম্নচাপের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী, অর্থ সহায়তা

অভিনয়কে বিদায়, এবার পুরোপুরি কর্পোরেট জগতে হাসান মাসুদ

ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে মেসি

বিশ্বজুড়ে ডিজেলসংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

১০

এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স

১১

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

১২

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

১৩

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

১৪

‘মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি’

১৫

বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

১৬

মানুষ এত অসহিষ্ণু হয়ে উঠছে কেন

১৭

চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে গাঁজা সেবন ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান

১৮

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরামপুরে তালচারা রোপণ

১৯

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে

২০