১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৩ সেপ্টেম্বর ছুটি পাচ্ছেন না সরকারি-বেসরকারি কর্মজীবীরা

ডেস্ক নিউজ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে সরকারি-বেসরকারি অফিসসহ কর্মজীবীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত থাকলেও এটি সাধারণ বা সরকারি ছুটির তালিকায় নেই।

ফলে ২৩ সেপ্টেম্বর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অফিস করতে হবে।

এদিকে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত ক্লাস ও কর্মস্থলে ফিরতে হবে। তবে কেউ যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে ২৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ছুটি কাটানো সম্ভব হবে।

অন্যদিকে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শনিবার শুভ মধু পূর্ণিমা রয়েছে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটির দিন যোগ হচ্ছে না।

Facebook Comments Box
See also  ৫ আগস্ট/ ৩৬ জুলাই:  ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে তিতাসে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রীর মৃত্যু, গর্ভের শিশুও বাঁচেনি

সমাজ অন্ধ, আইন বধির,বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুরলেন প্রবাসি

হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো, গুম করতে নদীতে ফেলা হয় খণ্ডিত মরদেহ

বাড্ডা-বনানীতে অটোরিকশাচালক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

১০

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

১১

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

১২

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

১৩

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৪

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

১৫

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

১৬

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৭

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

১৮

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

১৯

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০