৩০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

ডেস্ক নিউজ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, ‘সাগর-রুনির মামলার তদন্ত আমাদের তদন্ত সংস্থা করছে না। এটি অন্য সংস্থা পিবিআই করছে। তবে আমরা একটি মামলার তদন্ত করতে গিয়ে কোনো কোনো সময় ক্লু পেয়ে যাই। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিষয়ে মেজর মোজাফফরের ব্যাপারে কিছুটা ক্লু পেয়েছিলাম। সাগর-রুনির বিষয়েও আমরা একটি ক্লু পেয়েছি। সেটার নাম-পরিচয় এখন প্রকাশ করতে পারছি না।’

‘তবে এটুকু বলতে পারি, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের একটি কানেকশন পাওয়া যাচ্ছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি। তার ওপর আমাদের নজরদারি রয়েছে। আরও তদন্তের পর যদি কোনো অথেনটিক তথ্য পাওয়া যায়, তাহলে পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তথ্য দিয়ে সহায়তা করব।’

এর আগে ২৭ আগস্ট সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে সেদিন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছালো।

সাগর-রুনি হত্যা মামলাটি দীর্ঘদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে তদন্তাধীন ছিল। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। বর্তমানে পিবিআই মামলাটির তদন্ত করছে।

Facebook Comments Box
See also  জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীরের অঙ্গীকার ও পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে আমরাই সফল হবো: ছাত্রদল সভাপতি

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য আসিফ নজরুল ‘দায়ী’

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১০

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন ফার্মের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ,স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

১২

উখিয়ায় সিআর ও নিয়মিত মামলার দুই আসামিসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ

১৩

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

১৪

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৫

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

১৬

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৭

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

১৮

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

১৯

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

২০