২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে— সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না।

তিনি আরও জানান, এ কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি বর্তমানে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে, সেগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী অক্টোবর মাস থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে এখানে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালু করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত ফারজানা খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments Box
See also  দেশে মনে হয় আমিই একমাত্র অপরাধী, মিডিয়া ট্রায়াল বন্ধ চাই: জিয়াউল আহসান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২

একটুর জন্য হলো না ইতিহাস, জাপানের বিরুদ্ধে ২ রানে জিতে মান বাঁচালো ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহায়তা চাইলেন স্পিকার

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ ত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি

‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললো জামায়াত

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে নিহত-আহত ৭০টি পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ

সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

১০

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

১১

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

১২

হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ

১৩

পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১৪

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

১৫

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

১৬

জ্বালানি সংকটে ৪৫০ গাড়ি নিয়ে লংমার্চ কেন, প্রশ্ন রিজভীর

১৭

পুলিশের মনোবলে ঘাটতি আছে: জাহেদ উর রহমান

১৮

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

১৯

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

২০