৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

লালমাই প্রতিনিধি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে কুমিল্লার লালমাই উপজেলায় নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলার একাধিক ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

‎জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের আওতাধীন ১৭টি উপজেলায় মোট ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯৩৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ৫২৮টিতে আগে থেকেই সিসি ক্যামেরা স্থাপন করা আছে। নতুন করে আরও ৮৪৮টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, লালমাই উপজেলায় মোট ৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচনের দিন এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩২ হাজার ৮০০ টাকা। সে হিসেবে লালমাই উপজেলার ৩৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের জন্য মোট ১১ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

‎লালমাই উপজেলার উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— বাগমারা উচ্চ বিদ্যালয়, জামুয়া উচ্চ বিদ্যালয়, কনকশ্রী উচ্চ বিদ্যালয়, কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাতুলি বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলবার দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, গৈয়ারভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়, জালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুক্তিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতেলোটা দারুস সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসা এবং মোহনপুর আলিম মাদ্রাসা।

‎এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বলেন,
‎“বিগত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে সংঘটিত সহিংসতার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রণয়ন করা হয়েছে। শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্র নয়, সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।”

Facebook Comments Box
See also  মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০