২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

ডেস্ক নিউজ

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্যের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাহিনীটি। ঘটনাটিতে মূলত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা জড়িত ছিলেন।

রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী স্টেশনে রাবির এক শিক্ষার্থীর সঙ্গে আরএনবি সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও স্লোগান দেন। সে সময় আরএনবি সদস্যদের রাতের পোশাকের সঙ্গে আনসার সদস্যদের পোশাকের সাদৃশ্য থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভুলবশত আনসার সদস্যদের বিরুদ্ধে স্লোগান দেন।

শিক্ষার্থীরা পরবর্তীতে প্রকৃত বিষয়টি বুঝতে পারেন যে মারধরে জড়িত ব্যক্তিরা আরএনবির সদস্য, আনসারের নন। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে এ ঘটনায় আনসার বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।

বাহিনীটি জানায়, প্রকৃত তথ্য যাচাই না করে আনসার সদস্যদের জড়িয়ে সংবাদ পরিবেশন বিভ্রান্তিকর এবং এতে একটি সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হয়। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে প্রকৃত তথ্য যাচাই করে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Facebook Comments Box
See also  সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩৩

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতাল উদ্বোধন করবেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

ধানমন্ডি লেক থেকে ভাসমান ম রদেহ উদ্ধার

কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

যানজট নিরসনে বাড্ডায় অবৈধ পার্কিং ও হকারদের বিরুদ্ধে অভিযান

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

১০

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

১১

এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল: ড. তিতুমীর

১২

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

১৩

দূরপাল্লায় ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৪

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের তেমন সুযোগ হবে না: হুমায়ুন কবির

১৫

আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রে ফতার

১৬

আবার কবে হাতের নাগালে আসবে সোনার দাম?

১৭

‘পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে হাটহাজারীতে বিএনপির মিছিল

১৮

২৪ ঘণ্টায় ২৫৮৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন

১৯

দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

২০