২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুষলধারে বৃষ্টিতে দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা, মাঠে ইমার্জেন্সি টিম

ডেস্ক নিউজ

মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে এই বৃষ্টিপাত শুরু হয়।

ডিএসসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নগরবাসীর এ সাময়িক ভোগান্তি দ্রুত নিরসনে ভোর থেকেই ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

​ইমার্জেন্সি রেসপন্স টিম ও পরিচ্ছন্নতাকর্মীরা সরেজমিনে উপস্থিত থেকে ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা দূর করা এবং পানি নিষ্কাশনের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করছেন। অতি দ্রুত পানি অপসারণ করে যান চলাচল ও পথচারীদের যাতায়াত স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। সকাল থেকেই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে মাঠে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​সৃষ্ট এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকল নগরবাসীর ধৈর্য ও সহযোগিতা কামনা করছে।

​নগরবাসীর সুরক্ষায় বেশ কিছু জরুরি সতর্কবার্তা দিয়েছে ডিএসসিসি। রাস্তায় যেকোনো উন্মুক্ত বা ছিঁড়েপড়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ পোল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। জলমগ্ন রাস্তায় ম্যানহোল বা খোলা ড্রেনের গর্ত থাকতে পারে; তাই পথচারী ও চালকদের সাবধানে চলাচল করার অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বা জলাবদ্ধতা সংক্রান্ত তথ্যের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হচ্ছে।

Facebook Comments Box
See also  অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

আতলেতিকোর কাছে হেরে রেফারিংকে দায়ী করল রেয়াল মাদ্রিদ

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

১০

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

১১

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

১২

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

১৩

গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ

১৪

‘শুধু কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’, কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান

১৫

সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

১৬

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

১৭

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

১৮

দেবিদ্বারে যুবকের ধারালো অস্ত্রের হামলায় মা ও ভাতিজি নিহত, ভাবী গুরুতর আহত

১৯

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন

২০