২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশে অভিযোগ দিলেই তাকে খু নের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ

ডেস্ক নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই সঙ্গে তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি বলছে, কোনো ব্যক্তি যদি তাদের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিত, তবে তাকেই সরাসরি টার্গেট করে হত্যার উদ্দেশ্যে হামলা করতো শ্রাবণ ও তার বাহিনী। অভিযোগের খবর পেলে তারা বাদীর বাড়িতে গিয়ে তাণ্ডব চালাতো।

গ্রেফতাররা হলেন- অস্ত্রধারী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ (২০), তার গ্যাংয়ের সদস্য সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে বিশেষ অভিযানে রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী এবং কিশোর গ্যাং লিডার শ্রাবণকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় নিজস্ব কিশোর গ্যাং এবং সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছেন। তিনি রূপগঞ্জ ও তৎসংলগ্ন এলাকার কিশোর এবং উঠতি বয়সীদের নিয়ে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গড়ে তোলেন। সম্প্রতি রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনিকে হত্যা করেন শ্রাবণ ও তার অনুসারী গ্যাং সদস্যরা।

ওই হত্যাকাণ্ডের পর এলাকাবাসী গ্যাং লিডার শ্রাবণের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাছাড়া আসামি শ্রাবণের বিরুদ্ধে আগে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় তিনি তার গ্যাং সদস্যদের সঙ্গে নিয়ে রূপগঞ্জের তারাবো পৌরসভার টাটকি এলাকায় গভীর রাতে মামলার বাদী আমেনা বেগমের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে হত্যার অপচেষ্টা চালান। এছাড়া ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে অতর্কিত হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালান।

এসআরবির এ কর্মকর্তা বলেন, রূপগঞ্জ এলাকায় শ্রাবণের নেতৃত্বে কিশোর গ্যাং দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে চরম আতঙ্ক তৈরি করে আসছে। সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম এই শ্রাবণ। তার বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিরসহ ১৮টি মামলা রয়েছে।

See also  ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

গ্রেফতারকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ছয়টি রামদা উদ্ধার করা হয়।

শ্রাবণের নামের আগে ‌‘কুত্তা’ শব্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তার বাবার নামের সঙ্গেও যুক্ত ছিল। তিনিও একাধিক মামলার আসামি, একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। এই সূত্রেই শ্রাবণের নামের সঙ্গে ‘কুত্তা’ শব্দটি যুক্ত হয়েছে।

অপরাধের ধরন জানতে চাইলে মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, এক ঘটনায় মামলা করায় বাদীর বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছিল শ্রাবণ ও তার বাহিনী। আমেনা বেগম নামের এক নারী মামলা করায় তার বাড়িতেও হামলা চালানো হয়। এমনকি গত মে মাসে এক ফল ব্যবসায়ীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধনও করেন। তার এই তাণ্ডবের ভয়ে সাধারণ মানুষ তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিতে সাহস পেত না।

শ্রাবণের বিরুদ্ধে রূপগঞ্জ ও আশপাশের থানায় মোট ১৮টি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, গত ১৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া বহুল আলোচিত ‘নাদিম অপহরণ’ মামলারও প্রধান আসামি শ্রাবণ। ওই অঞ্চলে মূলত চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করাই ছিল তার প্রধান কাজ। ২০২৪ সালেও যৌথবাহিনীর অভিযানে তিনি গ্রেফতার হন, ছয় থেকে সাড়ে ছয় মাস পর জামিনে মুক্তি পেয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।

রূপগঞ্জে কিশোর গ্যাং গ্রুপের বিষয়ে জানতে চাইলে এসআরবির এ কর্মকর্তা বলেন, রূপগঞ্জের দুটি প্রধান কিশোর গ্যাং গ্রুপের একটি পরিচালনা করতেন শ্রাবণ অন্যটি নবী গ্রুপ। এই বাহিনীর অধীনে ৫০-৬০ জন সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল, যারা তাকে নিজেদের আইডল মনে করতো। গ্রেফতার এড়াতে শ্রাবণ কখনোই এক স্থানে অবস্থান করতেন না। একেক রাতে একেক এলাকায় আত্মগোপন করে থাকতেন।

বর্তমানে অপরাধীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া আরও সহজ ও কঠোর করতে গ্রেফতার অভিযানে বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে আদালতে জমা দেওয়ার নতুন উদ্যোগও নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

See also  শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মোহাম্মদ মাসুদ পারভেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১০

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

১১

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

১২

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

১৩

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

১৪

জালে আটকা পড়েছিল পদ্মগোখরো সাপটি

১৫

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

১৬

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

১৭

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

১৮

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

১৯

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

২০