২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

ডেস্ক নিউজ

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বাসের ভাড়া বাড়ছে। দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ৮ পয়সা এবং রাজধানীসহ শহরে ১০ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বাসের ভাড়া দূরপাল্লায় প্রতি কিলোমিটার ৮ পয়সা, সিটি সার্ভিসের ১০ পয়সা প্রতি কিলোমিটার। লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইল ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে ভাড়া কত বাড়বে, সে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে।

গত রোববার রাতে ডিজেল, পেট্রো্ল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দর অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সোমবার থেকেই কার্যকর হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানির মূল্য বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বিগত স্বৈরাচারের সময়কাল থেকে সরকারের সংশ্লিষ্টরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একচেটিয়া সুবিধা বাস ও লঞ্চ মালিকদের পকেটে তুলে দিতে মরিয়া হয়ে উঠে। তারা জনস্বার্থের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রুদ্ধধার বৈঠক করে। গণমাধ্যমের কাছে লুকোচুরি করে।

ভাড়া নির্ধারণ কেবলমাত্র মালিক সমিতি ও সরকার মিলে করলেও গণমাধ্যমে সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্তের কথা প্রচার মধ্যদিয়ে জায়েজ করে থাকে। অথচ দেশের বৃহত্তর অংশীজন যাত্রীসাধারণের প্রতিনিধিকে ভাড়া নির্ধারণের কোন বিষয়ে মতামত নেওয়া হয় না। কত টাকা তাদের পরিচালন ব্যয় বাড়লো, কত পয়সা ভাড়া ভাড়ালে তার সমন্বয় করা সম্ভব, তার কোন স্বচ্ছতা জাতির সামনে প্রকাশ করা হয় না। এভাবে বিগত স্বৈরাচারের সময়কাল থেকে পরিবহন মাফিয়াদের তোষামোদি করে আসছে সরকার। এতে দেশের সাধারণ মানুষ বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ সংগঠনটির।

Facebook Comments Box
See also  এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল: ড. তিতুমীর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

পুলিশে অভিযোগ দিলেই তাকে খু নের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

কালির বাজারে ভূমিদস্যু আলী আজগরের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  

যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: মু. শাহজাহান

আলমারির তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট

১০

রাস্তা-ফুটপাত দখল না করতে ডিএসসিসির আহ্বান

১১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রে ফতার ৪৯৬

১২

বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৩

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

১৪

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৫

আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি

১৬

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গু লি বর্ষণ, নিহত ১১

১৭

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

১৮

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৯

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০