২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

ডেস্ক নিউজ

সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এর আগেই ব্যবস্থাপনা নিয়ে কিছু ঝুঁকি নির্ধারণ করেছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)। বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে আরও ৫০ কোটি টাকার প্রকল্প।

বেবিচক সূত্র জানায়, বর্তমানে শাহজালালের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও বাস্তবে এই দুই টার্মিনাল দিয়ে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রী সেবা নিচ্ছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে।

সেই হিসাবে বছরে দুই কোটির বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবেন। তৃতীয় টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে ২২ হাজার কোটি টাকার বেশি খরচ হলেও বাড়তি যাত্রীর তথ্য যাচাইয়ের প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা গড়ে তোলা হয়নি। এই প্রেক্ষাপটে ১৬ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যমান আইটি অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা এই বর্ধিত চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয়। সীমিত সার্ভার সক্ষমতা, অপর্যাপ্ত স্টোরেজ, তুলনামূলক ধীরগতির নেটওয়ার্ক, অসম্পূর্ণ সাইবার নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক বায়োমেট্রিক প্রযুক্তির অভাব ইমিগ্রেশন কার্যক্রম ধীর, জটিল এবং ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

এছাড়া বর্তমান বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপট আন্তর্জাতিক বিমানবন্দরে জাল পাসপোর্ট ব্যবহার, পরিচয় গোপন করে ভ্রমণ, আন্তঃদেশীয় অপরাধ, মানবপাচার, সন্ত্রাসবাদ ও সাইবার আক্রমণের মতো ঝুঁকি ক্রমাগত বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন, নির্ভরযোগ্য ও উচ্চ সক্ষমতাসম্পন্ন আইসিটি অবকাঠামো প্রতিষ্ঠা অপরিহার্য।

Facebook Comments Box
See also  বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রা ণ গেল প্রাইভেটকার চাপায়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১০

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

১১

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

১২

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

১৩

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

১৪

জালে আটকা পড়েছিল পদ্মগোখরো সাপটি

১৫

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

১৬

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

১৭

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

১৮

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

১৯

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

২০