২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেডভেদে বিজিবি সদস্যদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

ডেস্ক নিউজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন হারে এই ভাতা। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্তমানে প্রচলিত হারে সীমান্ত ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কর্মচারীরা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বেরর গেজেটটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম এতে সই করেন।

গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়সের ভিত্তিতে মাসিক সীমান্ত ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স যত বাড়বে, নির্ধারিত ভাতার পরিমাণও তত বাড়বে।

গ্রেড-২০ কর্মচারীরা চাকরির বয়স ৫ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা, ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম হলে ১ হাজার ৮০০ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম হলে ২ হাজার ১৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম হলে ২ হাজার ৬৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা সীমান্ত ভাতা পাবেন।

গ্রেড-১৯-এ এই ভাতার পরিমাণ যথাক্রমে ১ হাজার ৫৬০, ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০ ও ৩ হাজার ২৪০ টাকা। গ্রেড-১৮-এ ১ হাজার ৬৮০, ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০ ও ৩ হাজার ৩৬০ টাকা।

গ্রেড-১৭-এ ভাতা হবে যথাক্রমে ১ হাজার ৮০০, ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ও ৩ হাজার ৬০০ টাকা। গ্রেড-১৬-এ ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ২৪০ ও ৩ হাজার ৮৪০ টাকা।

See also  ‘শুধু কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’, কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান

গ্রেড-১৫-এ যথাক্রমে ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০ ও ৪ হাজার ৮০ টাকা এবং গ্রেড-১৪-এ ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০ ও ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১৩-এ সীমান্ত ভাতা হবে ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৪ হাজার ৮০ ও ৪ হাজার ৮০০ টাকা। গ্রেড-১২-এ ২ হাজার ৫২০, ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ৩২০ ও ৫ হাজার ২৮০ টাকা।

গ্রেড-১১-এ ভাতার হার যথাক্রমে ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০ ও ৫ হাজার ৫২০ টাকা। গ্রেড-১০-এ ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৩ হাজার ৯৬০, ৪ হাজার ৬৮০ ও ৫ হাজার ৬৪০ টাকা।

গ্রেড-৯-এ সীমান্ত ভাতা হবে ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০, ৪ হাজার ৮০, ৫ হাজার ৪০ ও ৬ হাজার টাকা। গ্রেড-৮-এ ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ২০০, ৫ হাজার ১৬০ ও ৬ হাজার ২৪০ টাকা।

গ্রেড-৭-এ ভাতার হার যথাক্রমে ৩ হাজার ১২০, ৩ হাজার ৭২০, ৪ হাজার ৩২০, ৫ হাজার ২৮০ ও ৬ হাজার ৩৬০ টাকা। আর গ্রেড-৬-এ ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০, ৫ হাজার ৪০০ ও ৬ হাজার ৪৮০ টাকা মাসিক সীমান্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।

নতুন আদেশ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তার আগে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের ০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫-৮২ নম্বর স্মারক অনুযায়ী সংশ্লিষ্টরা সীমান্ত ভাতা পাবেন।

পাশাপাশি প্রজ্ঞাপনে প্রেষণে নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রেও একটি বিশেষ শর্ত উল্লেখ করা হয়। কোনো প্রেষণে নিয়োজিত কর্মচারী এই সীমান্ত ভাতা গ্রহণ করলে তিনি তার নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রতিরক্ষা সার্ভিস ভাতা প্রযোজ্য ক্ষেত্রে পাবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

জালে আটকা পড়েছিল পদ্মগোখরো সাপটি

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

১০

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

১১

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

১২

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

১৩

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

১৪

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযানে পুলিশ, এক রাতে আটক ছয় শতাধিক

১৫

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মধুর প্রতিশোধ

১৬

চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া

১৭

৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

১৮

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

১৯

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

২০