doinikshadhinbhor
ঢাকা, বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
শিরোনাম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ● কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● জাতিসংঘের COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী ● সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান ● চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল ●

গুলশানের ভবনে এসআরবির অভিযান, পাওয়া গেল ৬১ লাখ টাকার বিদেশি মদ

প্রতিনিধির নাম
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৯ এএম

Link Copied!

ডেস্ক নিউজ

রাজধানীর গুলশানে একটি ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ৭৬৫ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুলশান-১ সার্কেলের ৫১ গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত এনসিসি ব্যাংক ভবনের সপ্তম তলায় এ অভিযান চালায় এসআরবি-১-এর একটি দল।

গ্রেফতার ব্যক্তির নাম মিন্টু চন্দ্র সূত্রধর (৩৯)। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান বলে জানিয়েছে এসআরবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশানের ওই ভবনে বিপুল পরিমাণ বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে মিন্টু চন্দ্র সূত্রধরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছেন, তিনি ও তার পলাতক সহযোগীরা বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ মজুত করেছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের সপ্তম তলার দুটি কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৭৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের মোট পরিমাণ ৬৮৭ দশমিক ৯৫ লিটার। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম আরও বলেন, অভিযানে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির দুই হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মো. ইমদাদুল হকসহ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে জব্দ করা মদসহ গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী

মন্তব্য করুন
আরও পড়ুন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে ছুরিকাঘাতে নিহত খোরশেদের দাফন সম্পন্ন

বাংলাদেশ–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জামায়াতের শোক

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সীমান্তের চোরাইপণ্যের আড়ালে মাদক পাচারের নেটওয়ার্ক, কুমিল্লা থেকে ছড়াচ্ছে দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়