২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আট মাসে ২৩৬২ খু ন, অপহরণ ৬৯১

ডেস্ক নিউজ

মাসখানেক আগে (২০ আগস্ট) নির্মমভাবে হত্যার শিকার হন রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তান। এর আগের দিন মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি এলাকার একটি জঙ্গলে এক নারীর মরদেহ পাওয়া যায়। ঘটনার পাঁচদিন পর আড়িয়াল খাঁ নদ থেকে ওই নারীর এক বছর বয়সী শিশুসন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। পাশাপাশি অপহরণের ঘটনায়ও থানায় মামলা হচ্ছে নিয়মিত। পুলিশ সদরদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট এই আট মাসে সারাদেশে দুই হাজার ৩৬২টি হত্যার ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় হত্যা মামলা হয়েছে ১৬৮টি। হিসাব বলছে, প্রতিদিন প্রায় ১০টি করে হত্যা মামলা হয়েছে গত আট মাসে।

পরিসংখ্যান অনুযায়ী, মাসের হিসাবে সর্বাধিক হত্যা মামলা হয়েছে জুন মাসে, সর্বনিম্ন ফেব্রুয়ারিতে। জানুয়ারি মাসে হত্যার ঘটনায় সারাদেশে মামলা হয়েছে ২৮৭টি (ঢাকায় ২১), ফেব্রুয়ারিতে ২৫০টি (ঢাকায় ১৬), মার্চে ৩১৭টি (ঢাকায় ২৪), এপ্রিলে ২৮৮টি (ঢাকায় ১৭), মে মাসে মামলা হয়েছে ৩১০টি (ঢাকায় ১৬টি), জুনে ৩২৬টি (ঢাকায় ২৩), জুলাইয়ে ২৯৮টি (ঢাকায় ৩১) এবং আগস্ট মাসে হত্যার ঘটনায় সারাদেশে মামলা হয়েছে ২৮৬টি, এর মধ্যে ঢাকায় ২০টি।

হত্যার পাশাপাশি অপহরণের ঘটনাও ঘটছে একের পর এক। গত ১৩ মে মিরপুরের পল্লবী এলাকায় প্রতিদিনের মতো বাসার সামনে খেলছিল ইব্রাহিম। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সন্ধ্যা ঠিক ৭টা ২১ মিনিটে তাকে হঠাৎ বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তবে সে একা ছিল না। তার পেছনে পেছনে এক ব্যক্তিকেও ভেতরে প্রবেশ করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিমের একটি চিৎকার শোনা যায়। এর মাত্র কয়েক মিনিট পর ভেতরে প্রবেশ করা সেই ব্যক্তিকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। কিন্তু ইব্রাহিমের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

See also  গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গত ২০ আগস্ট মাদরাসায় যাওয়ার কথা বলে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার বাসা থেকে বের হয় মো. তানভীর আহমেদ (১০)। এরপর আর তানভীরের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ সদর দফতরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট এই আট মাসে সারাদেশে ৬৯১টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় অপহরণের ঘটনায় মামলা হয়েছে ১২৯টি। অর্থাৎ, সারাদেশে প্রতিদিন গড়ে প্রায় তিনটি করে অপহরণের ঘটনায় মামলা হয়েছে।

জানুয়ারি মাসে অপহরণের ঘটনায় সারাদেশে মামলা হয়েছে ৮৭টি (ঢাকায় ১৪), ফেব্রুয়ারিতে ৬৪টি (ঢাকায় ১২), মার্চ মাসে ১০২টি (ঢাকায় ২০), এপ্রিলে ৯৪টি (ঢাকায় ২১), মে মাসে ৯০টি (ঢাকায় ১৩), জুনে ৯০টি (ঢাকায় ১৭), জুলাইয়ে ৭২টি (ঢাকায় ১১) এবং আগস্ট মাসে অপহরণের ঘটনায় সারাদেশে মামলা হয়েছে ৯২টি, এর মধ্যে ঢাকায় ২১টি।

২০২৫ সালের প্রথম আট মাসে সারাদেশে অপহরণের ঘটনায় মামলা ছিল ৭১৫টি, এর মধ্যে ঢাকায় ১৭৩টি। একই সময়ে হত্যা মামলা ছিল দুই হাজার ৬১৪টি, এর মধ্যে ঢাকায় ৩২৪টি। গত বছরের সঙ্গে তুলনা করলে চলতি বছর হত্যা-অপহরণ তুলনামূলক কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিএনপির দুই প্রার্থী।

১

আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

২

‘পুলিশ কী দায়িত্ব পালন করেছে’ তাসনিম জারার প্রশ্ন

৩

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

৪

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা

৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

৭

শার্শার রুদ্রপুর সীমান্তে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ মাদক কারবারি আটক

৮

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

৯

সোহরাওয়ার্দী উদ্যান যেন গিলে খাচ্ছে মাদক আর অপরাধচক্র

১০

বনানীর সাততলা বস্তিতে ভবনের সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃ ত্যু

১১

পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ ত্যু

১২

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ

১৩

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৪ জন নিহত

১৪

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

১৫

‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’

১৬

টুঙ্গিপাড়ায় এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

১৭

সালমানের স্টুডিওতে হামলায় ‘লজ্জিত’ ঢাবি ছাত্রদল নেতা আবিদ, শাস্তি দাবি

১৮

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে

১৯

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

২০