১৮ এপ্রিল ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে অবৈধ তেল মজুদারকে জরিমানা 

ওমর ফারুক লাকসাম(কুমিল্লা ): 
কুমিল্লার লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে ‘মেসার্স সাথী অয়েল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা এনএসআই, কুমিল্লা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের আগে এনএসআইয়ের একটি টিম গোপন নজরদারির মাধ্যমে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি নিশ্চিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি লিটার জ্বালানি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি করছিল, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ দাবি করেন, তার কাছে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি মজুদের লাইসেন্স রয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হন। পরে তিনি আগামী ১৯ এপ্রিল উপজেলা কার্যালয়ে লাইসেন্স উপস্থাপনের প্রতিশ্রুতি দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে এবং আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিতে মজুদ থাকা জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
Facebook Comments Box
See also  গোবিন্দগঞ্জে ছেলেকে সম্পত্তি লিখে না দেয়ায় মা’কে পিটিয়ে আহত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০