২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালদ্বীপস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার  প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, 
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)  স্থানীয় সময় রাত দশটায় মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক ও বুড়িচং এর কৃতি সন্তান মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  ও কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দকারী ড. মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল সলিম কুদ্দুস, ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ সবুর তালুকদার, ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন সাগর ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় নেতা মাওলানা আঃ সবুর  মোঃ দিদারুল আলম ভুঁইয়া মাসহুদুল ইসলাম মাসহুদ মোঃ গোফরান ও মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসীদের কল্যাণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আয়োজক ও অতিথিরা প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
 উল্লেখ্য, ডক্টর মোবারক চার দিনের সফরে আসছেন, ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত।
তিনি প্রোগ্রামে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে প্রবাসীদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রকল্যাণ পরিষদ ভারেল্লা ইউনিয়ন শাখার পক্ষ থেকে মোঃ ইকবাল হোসেন সাগর প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
মতবিনিময় সভায় আয়োজক, অতিথি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় হয়।
Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টামী উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ২৫ পিচ ইয়াবাসহ সন্ত্রাসী রকিব আটক

১

মালদ্বীপস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার  প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়ন দাখিল।

৩

ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২

৪

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

৫

মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; নিখোঁজ ১

৬

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

৭

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

৮

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৯

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

১০

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

১১

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

১২

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’

১৩

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃ ত্যু

১৪

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

১৫

সাহস-বীরত্ব প্রদর্শন ও সেবায় অনন্য অবদানে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

১৬

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

১৭

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা

১৯

বর্ণাঢ্য আয়োজনে সাথী নৃত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০