‘শিশুশ্রম কে না বলি, শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩০ জুন) নীলফামারী জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুরের যৌথ আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুরের উপপরিচালক তুষার কান্তি রায়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা শিশুশ্রম নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।