২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি আশেক মাহমুদ কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

জামালপুর প্রতিনিধি
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সীমানা প্রাচীর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম, প্রফেসর আব্দুল হাই আলহাদী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, জেলা মৎস্যজীবীদলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, কলেজের সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সীমানা প্রাচীর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, জামালপুরের শিক্ষা অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box
See also  বেনাপোলে বিজিবি'র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১১

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৩

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৪

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৮

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

১৯

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

২০