৬ অক্টোবর ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূজার আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

ডেস্ক নিউজ

আসন্ন দুর্গাপূজার ছুটি সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। পূজার ছুটি টানা পাঁচ দিন নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভা বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সরকারের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। এরপর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।তবে টানা এই ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর শনিবারকে কর্মদিবস হিসেবে রাখা হয়েছে। ওই দিন সরকারি অফিস-আদালত নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

অতিরিক্ত এক দিনের ছুটির ফলে সরকারি চাকরিজীবীদের জন্য এবারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ ১৩ দিনেও উদ্ধার হয়নি, ভারতে পাচারের আশঙ্কা পরিবারের।

১

সৌদি আরব ও আমিরাত থেকে কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

২

এমএফএস-বাংক হিসাবে অনলাইন জুয়ার টাকা পাচার, এজেন্টরা পান কমিশন

৩

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

৪

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

৫

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

৬

বাদীপক্ষের সঙ্গে আপস হলেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

৭

কুষ্টিয়ায় ৬ হ ত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

৮

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

৯

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই

১০

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

১২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

১৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

১৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

১৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

১৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

১৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

১৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

১৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

২০