৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি নিরাপদ, উন্নত বাংলাদেশ চাইলে দুর্নীতি নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিবেন- ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামাত দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, আমরা যাদের সাথে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না। অতীতে কোন সরকারের সময় দুর্নীতি কমেনি।

আমরা আবার দুর্নীতি, নৈরাজ্য, চাইলে তাহলে সেখানে ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ, উন্নত বাংলাদেশ চাই, তাহলে দুর্নীতি নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিবেন।

ডাঃ তাহের বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে ও জামায়াত নেতা নাজমুল হক মোল্লা বাদলের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ডাকসু’র জিএস এস এম ফরহাদ বলেন, আগামিতে বিএনপি আসলে লুটপাট হবে। চাপাবাজি, গলাবাজি করে এমপি হয়ে লাভ নাই।
১২ ফেব্রুয়ারি দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। মাদক, চাঁদাবাজির জন্য পিছনের মড়লেরা বসে আসে। ভুল প্রার্থী নির্বাচিত হলে জনগণকে এটার চরম মাশুল দিতে হবে।

জনসভায় বিশেষ অতিথিদের মধ্যে আরো ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মোস্তফা নুরুজ্জামান খোকন, আবুল খায়ের, ইকবাল হোসেন মজুমদার, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, অধ্যাপক মোহাম্মদ আলী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, ব্যবসায়ী শাহ আলম খোকন। এ সময় উপস্থিত ছিলেন গণভোট প্রচারণায় এনসিপির অ্যাম্বাসেডর আবু সুফিয়ান, যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, তারাশাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, জামায়াত নেতা নজরুল ইসলাম বাহার, কাজী ইলিয়াছ, মাওঃ এয়াছিন ফরাজী, মজিবুল হক দুলাল, মনির উদ্দিন পাটোয়ারি, জামাল উদ্দিন লিটন, পেয়ার আহমদ, শাহআলম খোকন, জাকির হোসেন, জিয়াউল হক জিয়া, ওবায়দুল হক, জসিম ভেন্ডার, মোঃ শাহজালাল, মোঃ সুমন, কাজী জসিম, মাওঃ নুর মোহাম্মদ, আবুল, জামাল উদ্দিন লিটন, সাইফুল ইসলাম, আলহাজ্ব মোস্তফা, মাওঃ আবুল কাশেমসহ কানায় কানায় পুর্ণ ছিল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মানুষ।

See also  চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের (বালক-বালিকা) উদ্বোধন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযান: ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা জব্দ

ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে বন্ধুদের সাথে গোসল করার সময় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

৫ আগষ্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সোনাইমুড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের আলোচনা সভা ও গণমিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ চারজন গ্রেফতার

চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল

দীর্ঘ দেড় দশক ধরে দেশে মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে শেখ হাসিনা

৫ আগস্ট/ ৩৬ জুলাই:  ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষ, চলাচল স্বাভাবিক

বিরামপুরে ইউএনও কার্যালয়ে সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে মামলা

জামালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

১০

চৌদ্দগ্রামে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্ভোধন

১১

পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

১২

ব্রাক্ষণপাড়া উপজেলা নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান

১৩

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

১৪

বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

১৫

চলন্ত বাস থেকে লাথি মেরে স্বামী-স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, স্বাধীন ট্রাভেলসের বিরুদ্ধে

১৬

শয়তান আমাদের কে ভয় দেখিয়ে অন্ধকারে পালিয়ে যায় শিবিরের সভাপতি: মুজাহিদুল ইসলাম

১৭

বরুড়ায় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী খলিল বাবুর্চি গ্রেফতার

১৮

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

১৯

“দৈনিক স্বাধীন ভোর” এ নিউজ প্রচারের পর বরুড়ায় ওয়াশ ব্লকের কাজ শুরু

২০