
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মান উন্নয়ন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হাসপাতালের ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন