২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ

রাতের আঁধারে মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, ‘এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। শাসক দলের লোকজন যে এসব ঘটনার সঙ্গে জড়িত, সেটি সব গণমাধ্যমে এসেছে। সরকারের উচিত এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া।’

এর আগে সেখানে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) প্রেসিডেন্টসহ বোর্ড নেতারা সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় তার কাছে রাতের আঁধারে মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া এবং আবাসিক এলাকায় গুলিবর্ষণ ও লুটপাটের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।

জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানে রাজনৈতিক খারাপ উদ্দেশ্যে আক্রোশমূলক আচরণ করা হয়েছে, সেটি সব মহলে নিন্দিত ও ধিকৃত হয়েছে। সরকার গঠনের ছয় মাসের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে,শিল্প, ব্যবসা–বাণিজ্য কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, তা নিয়ে জাতি উদ্বিগ্ন। এ ব্যাপারে সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’

মিরপুরের ঘটনা প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, ‘সেখানে জনপ্রতিনিধি আছে, সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে। এভাবে একটি প্রতিষ্ঠানকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এগুলো পেছনের দিনের সহিংসতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর মানুষ যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সে স্বপ্নগুলো এখন হারাতে বসেছে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘যারা স্থানীয়ভাবে এসব মব তৈরি করে, মাসলম্যান তৈরি করে আবার পুরোনো সেই দিন ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, জনগণ কিন্তু তাদেরকে এটা প্রশ্রয় দেবে না, তারা প্রতিরোধ গড়ে তুলবে। তাদেরকে আমরা বিরত হতে বলব।’

See also  আমরা জিয়ার সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই - কামরুল হুদা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াত সেক্রেটারি বলেন, ‘স্পেসিফিক জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণটা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং অপমানজনক আচরণ করা হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা করি।’

বিপিএএমইএ প্রেসিডেন্ট মো. শাহরিয়ার বলেন, মাত্র ছয় মাস হলো সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারকে তারা সময় দিতে চান, সর্বোচ্চ সহযোগিতাও করছেন। বিরোধী দলও বলেছে, তারা সরকারকে সহযোগিতা করছে।’

ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানিসহ অস্থিতিশীল পরিস্থিতি ব্যবসায়ের জন্য হুমকি উল্লেখ করে মো. শাহরিয়ার বলেন, ‘আমরা শুধু ব্যবসা নিয়ে থাকতে চাই, দেশের অর্থনীতি নিয়ে থাকতে চাই, কর্মসংস্থান নিয়ে থাকতে চাই। রাজনীতির যে ব্যাপার আছে, রাজনীতিবিদ যারা আছেন, তাদেরই রাজনীতিটা করা উচিত।’

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়ে বিপিএএমইএ প্রেসিডেন্ট মো. শাহরিয়ার বলেন, ‘বিরোধীদলীয় নেতা আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন, আমাদের সেক্টরের সমস্যা। আমরা সমস্যাগুলো তাকে উদ্ধৃত করেছি এবং এই সেক্টরের শুধু উনি সমস্যাই শুনেননি, আমার কাছে ভালো লেগেছে, এ সেক্টরের সম্ভাবনা যেটা হবে, সে সম্ভাবনা নিয়ে উনি জানতে চেয়েছেন। আমরা সম্ভাবনা নিয়ে উনার সঙ্গে কথা বলেছি।’

মো. শাহরিয়ার জানান, বিরোধীদলীয় নেতা আশ্বস্ত করেছেন, তাদের খাতভিত্তিক সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে এবং জাতীয় সংসদে কথা বলবেন। একই সঙ্গে সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এ ব্যাপারেও তিনি কথা বলবেন। তিনি সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন, যাতে জাতীয় সংসদ বা অন্যান্য জায়গায় সমস্যাগুলো নিয়ে কথা বলা যায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান (মিলন), মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় কিশোর গ্যাং ও ‘গুপ্ত লীগ’ সন্ত্রাসীদের বিরুদ্ধে মহানগর ছাত্রদলের জিরো টলারেন্স; অপপ্রচারের প্রতিবাদে সহ-সভাপতি মহসিনের সংবাদ সম্মেলন

১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিএনপির দুই প্রার্থী।

২

আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

৩

‘পুলিশ কী দায়িত্ব পালন করেছে’ তাসনিম জারার প্রশ্ন

৪

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

৫

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা

৭

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

৮

শার্শার রুদ্রপুর সীমান্তে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ মাদক কারবারি আটক

৯

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

১০

সোহরাওয়ার্দী উদ্যান যেন গিলে খাচ্ছে মাদক আর অপরাধচক্র

১১

বনানীর সাততলা বস্তিতে ভবনের সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃ ত্যু

১২

পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ ত্যু

১৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ

১৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৪ জন নিহত

১৫

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

১৬

‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’

১৭

টুঙ্গিপাড়ায় এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

১৮

সালমানের স্টুডিওতে হামলায় ‘লজ্জিত’ ঢাবি ছাত্রদল নেতা আবিদ, শাস্তি দাবি

১৯

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে

২০