৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষ, চলাচল স্বাভাবিক

সোহেল রানা মিলন স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের সদানন্দপুর রেল স্টেশনে রাজশাহী হতে ঢাকা গামী আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি প্রায় পৌনে পাঁচ ঘন্টা পর বিকেল পৌনে চারটা নাগাদ উদ্ধার কাজ রেলওয়ে পশ্চিমাঞ্চলের উদ্ধারকারী দল শেষ করেছে। যার ফলে এই রুটে ঢাকার সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে ।

​রেলওয়ে পুলিশ ও স্থানীয় সদানন্দপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায় আজ বেলা আনুমানিক ১১ টার সময় রাজশাহী হতে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । ফলে ঐ রুটের বেশ কয়েকটি স্টেশনে অন্যান্য আন্তঃনগর ট্রেন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন ট্রেনে অবস্থানরত শত শত সাধারণ যাত্রী।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর রেলওয়ে পশ্চিম অঞ্চলের ঈশ্বরদী থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে বিকেল আনুমানিক পৌনে ৪ টায় উদ্ধার কাজ শেষ করেছেন । আরে উদ্ধার কাজে অংশ নেন রেলওয়ের প্রকৌশলী বৃন্দসহ প্রায় ১৫/২০ জন উদ্ধারকর্মী।

উদ্ধার কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বগিটি লাইন থেকে সরিয়ে ট্র্যাকটি দ্রুত চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে ।

​এদিকে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক ফরিদ আহমেদ ।## সোহেল রানা মিলন স্টাফ রিপোর্টার দৈনিক স্বাধীন ভোর ।

Facebook Comments Box
See also  বিরামপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

১

‘ভারসাম্যহীন বক্তব্যের জবাব দিতে চাই না’ নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

মৌচাক ভেবে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে চাঁদাবাজরা: জামায়াত আমির

৪

চাঁদাবাজির অভিযোগ ঢালাও, সালমানের স্টুডিওর জমি নিয়ে বিরোধ ছিল

৫

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভারসাম্যহীন ও অসংলগ্ন কথার জবাব দিতে চাই না

৬

জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

৭

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন

৮

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

৯

রিলসে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে কোটি টাকার চুরি

১০

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

১১

আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন

১২

সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসায়ীদের কী অবস্থা

১৩

যেসব ক্ষেত্রে মিথ্যা বললেও ‘গোনাহ হয় না’

১৪

ড্রেনে লুকিয়ে নয়, পড়ে গিয়েছিলেন সেই আ.লীগ নেতা

১৫

‘সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব!…বিএনপি জোস কাজ করছে’— ‍সালমান মুক্তাদির

১৬

পেনাল্টি মিসে ইংল্যান্ডের হার, ৩-২ গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা ঘোষণা

১৮

মাউন্ট এতনায় ফের অগ্ন্যুৎপাতে ৪ কিমি উঁচুতে ছাইয়ের কুণ্ডলী, রেড অ্যালার্ট জারি

১৯

‘জুলাইয়ের অকুতোভয় কণ্ঠস্বর’ সালমানের স্টুডিওতে ছিনতাই-লুটপাট করেছে ‘বিএনপির সন্ত্রাসীরা’

২০