২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

ডেস্ক নিউজ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে মেয়ের সম্পর্কে জড়ানোর জন্য শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ।

এরই মধ্যে নিহত মরিয়ম খাতুনের মরদেহ নেওয়ার জন্য হাসপাতালে অপেক্ষা করছেন তার স্বজনেরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ ও তার দাদি।

মরিয়মের বাবা বলেন, ‘আজকে এই পরিস্থিতির জন্য আমার শ্যালক ওবায়দুর দায়ী। এই রাস্তায় সেই নিয়ে আসছে।’ টাকার লোভে তাকে সম্পর্কে জড়ানো হয়েছে এবং আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া মেয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল বলেও দাবি করেন মরিয়মের বাবা। তিনি বলেন, ‘মেয়ে কখনও কোনো কিছু নিয়ে অভিযোগ করেনি।’

প্রসঙ্গত, দুই স্ত্রীকে নিয়ে ন্যাম ভবনে বসবাস করছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রোববার সন্ধ্যায় ভবনটির ৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটে ছিলেন গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। এদিকে মরিয়ম খাতুনের হাতে লেখা বেশ কয়েকটি চিঠিও উদ্ধার করেছে পুলিশ।

গত ২০ জুলাই গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

Facebook Comments Box
See also  বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ

‘শুধু কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’, কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান

সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

১০

দেবিদ্বারে যুবকের ধারালো অস্ত্রের হামলায় মা ও ভাতিজি নিহত, ভাবী গুরুতর আহত

১১

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন

১২

২৪ এর গণহত্যাকারী সরকার টালবাহানা করলে রাজপথ উত্তপ্ত হবে

১৩

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১৪

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪০৩

১৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবার অন্যতম বাতিঘর: চসিক মেয়র

১৬

করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ

১৭

বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৬

১৮

বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা?

১৯

২৮ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

২০