২৬ এপ্রিল ২০২৬, ৩:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মহাসড়কের পাশে মিললো নিখোঁজ কাস্টমস্ কর্মকর্তার মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে বুলেট বৈরাগী (২৫) নামে এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামে প্রশিক্ষণে গিয়ে ফেরার পথে নিখুঁজ হওয়ার ১২ ঘন্টা পর শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রামে তিনি ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছিলেন । তার বাড়ি গোপালগঞ্জ জেলা। চাকরিসূত্রে তিনি কুমিল্লা শহরের পানপট্টি এলাকায় বসবাস করতেন।

শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুলেট বৈরাগী গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রামে যান। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

তবে তার মা নীলিমা বৈরাগী জানান, শেষ বার কথা বলার সময় তার কন্ঠ অপরিচিত মনে হয়।

তিনি জানান, কথা বলার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন। ওসির দেওয়া তথ্যমতে, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।

See also  অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ১ম পুরস্কার পেলেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজের বিষয়ে পরিবার শনিবার সকালে অভিযোগ করেছিল। পরে মরদেহ উদ্ধারের পর স্বজনরা তা শনাক্ত করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

মক্কায় বিমান হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

১০

সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন

১১

জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার

১২

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৩

২৩ সেপ্টেম্বর ছুটি পাচ্ছেন না সরকারি-বেসরকারি কর্মজীবীরা

১৪

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১৫

‘ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতিতে রূপ নিতে পারে’

১৬

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভাঙার অভিযোগ।

১৭

ঢাকায় বসছে ‘এশিয়ান পর্যটন মেলা’, উদ্বোধন বৃহস্পতিবার

১৮

ট্যুরিস্ট পুলিশের সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ বরখাস্ত

১৯

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেফতার ১২

২০