২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় কিশোর গ্যাং ও ‘গুপ্ত লীগ’ সন্ত্রাসীদের বিরুদ্ধে মহানগর ছাত্রদলের জিরো টলারেন্স; অপপ্রচারের প্রতিবাদে সহ-সভাপতি মহসিনের সংবাদ সম্মেলন

​কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় আওয়ামী লীগের আমলে গড়ে ওঠা কিশোর গ্যাং এবং দলীয় কর্মসূচিতে অনুপ্রবেশকারী ‘গুপ্ত লীগ’ সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে কুমিল্লা মহানগর ছাত্রদল। একই সাথে একটি মিছিলকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে চলা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও বস্তুনিষ্ঠ ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও জেলা আইন ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক মো: মহসিন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: মহসিন বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারা যেভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর নৈরাজ্য চালিয়েছিল, ঠিক তেমনি তাদেরই তৈরি কিশোর গ্যাংয়ের কারণে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। কিন্তু এই কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মহানগর ছাত্রদল কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
​তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ও সহযোগী সংগঠনের মূল ভাবমূর্তি বিনষ্ট করতে এবং সংগঠনকে বিতর্কিত করতে কিছু ‘গুপ্ত লীগ’ সদস্য কৌশলে কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করছে। এসব অপশক্তির বিরুদ্ধে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
​নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়ানো খবরের বিষয়ে স্পষ্টীকরণ করে ছাত্রদল নেতা মহসিন বলেন, “বিগত দিনে ওয়ার্ড ছাত্রদলের দায়িত্বে থাকাকালে ফ্যাসিস্ট সরকারের হাতে আমি বারবার নির্যাতিত হয়েছি। সম্প্রতি আমার একটি মিছিলের ছবিকে কেন্দ্র করে একটি কিশোর গ্যাং সদস্যের উপস্থিতি দেখিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। মূল বিষয় হলো, ওই যুবকের মিছিলে আসা বা তার ব্যক্তিগত কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং এ বিষয়ে আমার কোনো পূর্বধারণাও ছিল না।”
​নিজের ওপর আনীত অভিযোগকে ষড়যন্ত্রমূলক দাবি করে তিনি সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
​সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রোমান, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আরমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রাম আবাসিক এলাকায় মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ! ‎ইউএনওর নিকট ভুক্তভোগীদের অভিযোগ!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় কিশোর গ্যাং ও ‘গুপ্ত লীগ’ সন্ত্রাসীদের বিরুদ্ধে মহানগর ছাত্রদলের জিরো টলারেন্স; অপপ্রচারের প্রতিবাদে সহ-সভাপতি মহসিনের সংবাদ সম্মেলন

১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিএনপির দুই প্রার্থী।

২

আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

৩

‘পুলিশ কী দায়িত্ব পালন করেছে’ তাসনিম জারার প্রশ্ন

৪

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

৫

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা

৭

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

৮

শার্শার রুদ্রপুর সীমান্তে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ মাদক কারবারি আটক

৯

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

১০

সোহরাওয়ার্দী উদ্যান যেন গিলে খাচ্ছে মাদক আর অপরাধচক্র

১১

বনানীর সাততলা বস্তিতে ভবনের সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃ ত্যু

১২

পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ ত্যু

১৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ

১৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৪ জন নিহত

১৫

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

১৬

‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’

১৭

টুঙ্গিপাড়ায় এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

১৮

সালমানের স্টুডিওতে হামলায় ‘লজ্জিত’ ঢাবি ছাত্রদল নেতা আবিদ, শাস্তি দাবি

১৯

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে

২০