২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে’

ডেস্ক নিউজ

শহীদ আবু সাঈদকে গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তার বাড়িতে নতুন ঘর নির্মাণ, বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে এখানে এসেছি আমি। শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে এ বাড়ির মধ্যে ঘর নির্মাণ, তার বাবা মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য আমি প্রাথমিক পর্যায়ে মামনীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এক কোটি টাকা ঘোষণা করছি।’

মীর শাহে আলম বলেন, আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও এটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার আত্মত্যাগ তরুণদের মাঝে, সমাজের মাঝে এবং ছাত্র-জনতার মাঝে একটি আন্দোলনকে প্রজ্বালিত করেছিল। সেই আন্দোলনে সারা দেশের লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল।

উত্তরাঞ্চলের মানুষের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান ও খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর। তার স্মৃতি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে চায় সরকার। এক কোটি টাকার এই উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ।

তিনি জানান, আবু সাঈদের বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে বরাদ্দ করা এক কোটি টাকার কাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া রংপুর স্টেডিয়ামকে শহীদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথাও জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।

See also  ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার বাংলা

১

চৌদ্দগ্রামে নিঁখোজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক

৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

৪

গোমতী নদী কুমিল্লার প্রাণ প্রবাহ

৫

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

৬

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

৭

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৯

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১১

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

১৪

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১৫

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১৬

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১৭

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৮

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৯

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

২০