doinikshadhinbhor
ঢাকা, বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. শিক্ষা
শিরোনাম
ফল বিপর্যয়ের পর বরুড়ার পয়ালগাছা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ● কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● জাতিসংঘের COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী ● সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান ● চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●

ফল বিপর্যয়ের পর বরুড়ার পয়ালগাছা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

প্রতিনিধির নাম
১২ নভেম্বর ২০২৬, ৩:২৭ পিএম

Link Copied!

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরাতে কুমিল্লার বরুড়ার পয়ালগাছা ডিগ্রি কলেজে স্মার্টফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ।

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কলেজে স্মার্টফোন না আনার নির্দেশ দেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের পেছনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বড় কারণ হিসেবে সামনে এসেছে। এ বছর পয়ালগাছা ডিগ্রি কলেজ থেকে ২৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৫৫ জন। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭১ শতাংশে। পাসের হারের দিক থেকে বরুড়া উপজেলার ১০টি কলেজের মধ্যে পয়ালগাছা ডিগ্রি কলেজের অবস্থান অষ্টম।

ফলাফলের এমন নিম্নমুখী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি ও একাডেমিক শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারের আদেশক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন ও ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন আনয়ন নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে পয়ালগাছা ডিগ্রি কলেজেও শিক্ষার্থীদের স্মার্টফোন বহন নিষিদ্ধ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ বলছে, শ্রেণিকক্ষে স্মার্টফোনের ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রতি আসক্তি বাড়ায়। তাই নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং শ্রেণিকেন্দ্রিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত।

একইসাথে শিক্ষার্থীদের কলেজে আসার সময় নির্ধারিত ইউনিফর্ম ও কলেজের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বিষয়েও শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে পয়ালগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “এটা সরকারি সিদ্ধান্ত। আমাদের আগে থেকেই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। আজ নোটিশ দেওয়া হলো। ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ মোবাইল ব্যবহার। এটা একটা বাজে নেশা। এটার জন্য আমাদের ওপর থেকে চিঠি এসেছে।”

  কুমিল্লা বোর্ডের এসএসসি ফলাফলে সাফল্যের পর কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ।

কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও সচেতন নাগরিক। তাদের মতে, শিক্ষার্থীদের হাতে স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যায়ে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ প্রয়োজন।

তবে স্মার্টফোন নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত ক্লাস ও পরীক্ষার প্রস্তুতির দিকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন
আরও পড়ুন

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে ছুরিকাঘাতে নিহত খোরশেদের দাফন সম্পন্ন

বাংলাদেশ–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জামায়াতের শোক

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সীমান্তের চোরাইপণ্যের আড়ালে মাদক পাচারের নেটওয়ার্ক, কুমিল্লা থেকে ছড়াচ্ছে দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন