১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ  (দিনাজপুর)প্রতিনিধি : 
দেশীয় বীজ থেকে প্রাকৃতিক শীতল পরিবেশে  বাংলাদেশে প্রথমবারের মত বাটন মাশরুম উৎপাদিত হয়েছে। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন ও বাহারী এগ্রোটেকের যৌথ উদ্যোগে দেশেই বীজ, কম্পোস্ট এবং প্রাকৃতিক পরিবেশে বাটন মাশরুম উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ নিজপাড়া গ্রামে নিজস্ব খামারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম।
সংবাদ সম্মেলনে বীজ উৎপাদন, কম্পোস্ট সার তৈরী, বাটন মাশরুম চাষ পদ্ধতি ও পুষ্টিগুণ, বাজারের চাহিদা এবং বাজারজাতকরণের বিষয়ে অবহিত করা হয়। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম আরো জানান, আমরা নিজেদের উদ্যোগে বাটন মাশরুমের বীজ তৈরী করার জন্য ল্যাবরেটরী তেরীর উদ্যোগ গ্রহণ করি। পরবর্তীতে কম্পোস্ট তেরীর মাধ্যমে ছোট পরিসরে বাটন মাশরুম চাষ করে সফল হই। এ কাজের বিভিন্ন ধাপে কি কি প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তার বিস্তারিত দিক তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক মাশরুমের পুষ্টিমান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান, প্রতি ১০০ গ্রাম কাঁচা মাশরুমে রয়েছে প্রায় ২.৭৫ গ্রাম প্রোটিন, ২.৫ গ্রাম শর্করা, ০.৫ গ্রাম চর্বিসহ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন বি-কমপ্লেক্স ও অন্যান্য মিনারেল। দৈনিক খাদ্য তালিকায় এই মাশরুম থাকলে দেহের বৃদ্ধি, গঠন ও রোগ প্রতিরোধ এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করার পাশাপাশি এন্টি ডায়াবেটিক, এন্টি ক্যান্সার, এন্টি হাইপারটেশন ও এন্টি ইনফ্লামেশন হিসেবে কার্যকর ভূমিকা পালন করে থাকে।
সংবাদ সম্মেলনে বাহারী এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান জানান, প্রতিবছর ভারত ও থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাটন মাশরুম ও বীজ আমদানি করা হয়।যার মূল্যমান শত কোটি টাকার বেশি। অথচ দেশীয় কাঁচামাল দিয়ে চাষকৃত মাশরুম দেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাহারি এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও প্রকৌশলী মোঃ ফাহিম রহমান, গবেষক মোঃ সালাউদ্দিন, মোঃ মিম ইসলাম, মোঃ জিম ইসলাম ও আকতার কবির কানন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
See also  কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে ইউএনও কার্যালয়ে সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে মামলা

জামালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

চৌদ্দগ্রামে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্ভোধন

পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

ব্রাক্ষণপাড়া উপজেলা নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

চলন্ত বাস থেকে লাথি মেরে স্বামী-স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, স্বাধীন ট্রাভেলসের বিরুদ্ধে

শয়তান আমাদের কে ভয় দেখিয়ে অন্ধকারে পালিয়ে যায় শিবিরের সভাপতি: মুজাহিদুল ইসলাম

বরুড়ায় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী খলিল বাবুর্চি গ্রেফতার

১০

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

১১

“দৈনিক স্বাধীন ভোর” এ নিউজ প্রচারের পর বরুড়ায় ওয়াশ ব্লকের কাজ শুরু

১২

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

১৩

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

১৪

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

১৫

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

১৬

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

১৭

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

১৯

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

২০