২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’ বলে ভি চিহ্ন দেখালেন পলক

ডেস্ক নিউজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে করে কারাগারে ফেরত নেওয়ার সময় ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’ বলে মন্তব্য করেন এবং আঙুল দিয়ে ভি চিহ্ন দেখান সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

হাজিরা শেষে তাকে আদালতের হাজতখানা থেকে বের করে কারাগারে পাঠানোর সময় দুই হাত দেখিয়ে তিনি বলেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত।’ পরে তিনি ভি চিহ্ন দেখান।

এদিন দুদকের করা মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে দুদক প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। পরে পুলিশি পাহারায় পলককে আবার কারাগারে পাঠানো হয়।

পরে পলকের আইনজীবী তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে পলক কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং তার ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

আইনজীবী দাবি করেন, পলককে জামিন দেওয়া হচ্ছে না এবং তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

তরিকুল ইসলাম বলেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’—এ কথা বলে পলক বোঝাতে চেয়েছেন যে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। একই বছরের ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন পলক।

এ ছাড়া তার নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকা অস্বাভাবিকভাবে উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মামলায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধভাবে অর্জিত অর্থ বা সম্পদের উৎস গোপন বা আড়াল করতে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগও রয়েছে।

Facebook Comments Box
See also  আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রে ফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

২

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

৩

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৪

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

৫

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৬

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

৭

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

৮

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

“সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়”-মনিরুল হক চৌধুরী এমপি

১০

আগারগাঁওয়ে খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ ত্যু

১১

রাউজানে গো লাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ স ন্ত্রাসী গ্রেফতার

১২

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

১৪

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

১৫

স্বামী বাসায় ফিরে দরজা ভেঙে পেলেন স্ত্রীর ম রদেহ

১৬

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

১৭

সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

১৮

বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি

১৯

‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত’

২০