৪ এপ্রিল ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুল ছাত্র নিহত, আহত ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরি উল্টে এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহান আমানগন্ডা গ্রামের উত্তর পাড়ার সাধু বাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে জিহান হোসাইন(১০)।

 

আহত ছাত্রী একই বাড়ির আবু তাহেরের মেয়ে একই শ্রেণীর ছাত্রী তানিসা আক্তার(১১)। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে নয়টায় আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জিহান হোসাইন ও ছাত্রী তানিসা আক্তার বিদ্যালয়ের উদ্দেশ্যে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের পশ্চিম পাশ দিয়ে হেটে যাচ্ছিল। হঠাৎ একটি লরি(চট্টমেট্রো-ঢ-৮১-৪৩৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিহান হোসাইন নিহত ও তানিসা আক্তার গুরুতর আহত হয়।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ির একাংশ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, ‘পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

তারিখ: ০৪.০৪.২০২৬

Facebook Comments Box
See also  অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০