১২ অক্টোবর ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়

ডেস্ক নিউজ

‘ওরা যা চায়, দিয়ে দাও, না হলে আমাকে মেরে ফেলবে’—লিবিয়ায় জিম্মি অবস্থায় ছোট ভাই আরিফুল ইসলামের এমন আকুতি শুনে দিশেহারা হয়ে পড়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উজ্জ্বল হোসেন। ইতালিতে পাঠানো ও মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আরিফুলকে লিবিয়ায় নেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যায় স্বপ্নের গল্প। তাকে আটকে রেখে নির্যাতন করা হয়।

নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে দাবি করা হয় ২০ লাখ টাকা। ভাইকে বাঁচাতে জমি বিক্রি ও ধারদেনা করে ১০ লাখ টাকা দেন উজ্জ্বল। পরিবারের অভিযোগ, পরে তাদের বাবা ইজাল উদ্দিনকেও অপহরণ করা হয়। তাকে ছাড়িয়ে আনতে আরও ১০ লাখ টাকা দিতে হয়।

আরিফুলের পরিবারের এই অভিজ্ঞতা লিবিয়ায় বাংলাদেশি অভিবাসীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের ভয়াবহ চিত্র তুলে ধরে। ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশিদের নিয়ে যাওয়া হচ্ছে লিবিয়ায়। সেখানে পৌঁছানোর পর অনেককে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে অর্থ আদায় করছে পাচারকারী চক্র। লাখ লাখ টাকা দিয়েও মিলছে না মুক্তি, নিশ্চিত হচ্ছে না ইউরোপে পৌঁছানোর নিশ্চয়তা। কেউ জিম্মিদশা থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরছেন, কেউ ইউরোপের পথে ভূমধ্যসাগরে হারিয়ে যাচ্ছেন চিরতরে।

ইউরোপে পৌঁছানোর এই যাত্রায় বিপুল অর্থ ব্যয় করছেন বাংলাদেশিরা। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসানের ভাষ্য অনুযায়ী, কেউ কেউ এ জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকা ব্যয় করছেন। কোনো কোনো ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ ৬৫ থেকে ৬৭ লাখ টাকায়ও পৌঁছাচ্ছে। এত বিপুল অর্থ খরচ করেও গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা থাকছে না। বরং অনেকে পথে জিম্মি হয়ে পড়ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন কিংবা সাগরে প্রাণ হারাচ্ছেন।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের পরিসংখ্যানের বরাত দিয়ে ব্র্যাক জানিয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় পথ ব্যবহার করে প্রায় ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ইউরোপে পৌঁছেছেন। ২০২৫ সালে এ পথে পৌঁছান ২০ হাজার ২৫৯ জন। ২০২৬ সালের প্রথম ছয় মাসে লিবিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন ৪ হাজার ২৪৯ জন এবং গ্রিসে ৩ হাজার ৬০৮ জন। এসব সংখ্যা ইউরোপে পৌঁছানো মানুষের হিসাব; যাত্রাপথে প্রাণ হারানো, নিখোঁজ হওয়া কিংবা দেশে ফিরে আসা মানুষের মোট সংখ্যা নয়। তবে এই যাত্রার ঝুঁকি কতটা ভয়াবহ, তা স্পষ্ট হয়েছে ২০২৬ সালের দুটি ঘটনায়।

See also  রাউজানে গো লাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ স ন্ত্রাসী গ্রেফতার

মার্চে লিবিয়া থেকে গ্রিসের পথে একটি নৌযানে ছয় দিন খাবার ও পানি ছাড়া ভেসে থাকার পর অন্তত ১৮ বাংলাদেশির মৃত্যু হয়। এরপর আগস্টে লিবিয়া থেকে ৩৮ বাংলাদেশি ও চার সুদানি নাগরিককে নিয়ে আরেকটি নৌযান যাত্রা করে। প্রায় ১১ দিন সাগরে ভেসে থাকার পর ঐ ঘটনায় অন্তত ৯ বাংলাদেশি ও এক সুদানি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়। উদ্ধার হন ২৯ বাংলাদেশি। এ দুটি ঘটনায় অন্তত ২৭ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেলেও এ পথে বিভিন্ন সময়ে নিহত ও নিখোঁজ বাংলাদেশির পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি।

লিবিয়ায় আটকে পড়া ও বিপদে থাকা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগও চলছে। ২০২৬ সালের ১৮ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর তিন দফায় মোট ৫১৬ জন দেশে ফিরেছেন। এই সংখ্যা গত ছয় বছরে লিবিয়া থেকে ফিরে আসা প্রায় ১৫ হাজার মানুষের হিসাবের অন্তর্ভুক্ত। দেশে ফিরলেও অনেকের সামনে থাকে ঋণের বোঝা, বিক্রি করা জমি বা হারানো সঞ্চয় ফিরে পাওয়ার অনিশ্চয়তা এবং নতুন করে জীবন শুরু করার কঠিন বাস্তবতা।

লিবিয়া থেকে ফিরে আসা অভিবাসীদের নিয়ে ব্র্যাকের এক গবেষণায় তাদের অভিজ্ঞতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৭৫ শতাংশ প্রতিশ্রুত চাকরি পাননি। ৯৩ শতাংশকে বিভিন্ন শিবিরে আটকে রাখা হয়েছিল, ৭৯ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন এবং ৬৯ শতাংশের চলাফেরার স্বাধীনতা ছিল না। তবে এসব পরিসংখ্যান গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি; লিবিয়া থেকে ফিরে আসা সব অভিবাসীর ক্ষেত্রে একই চিত্র ধরে নেওয়ার সুযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

১

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

২

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

৩

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

৪

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

৫

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

৬

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

৭

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

৮

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

৯

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

১১

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

১২

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

১৩

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১৪

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১৫

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

১৬

ভিসার মেয়াদের বাইরে যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে মামলা: দূতাবাস

১৭

খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন

১৮

‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’

১৯

হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

২০