১৫ অক্টোবর ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন

ডেস্ক নিউজ

৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বুধবার (১৪ অক্টোবর) রাতে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

Facebook Comments Box
See also  প্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে মনিরুল হক চৌধুরী এমপিকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা

১

শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

২

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৩

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড

৫

বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

৬

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

৭

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

৮

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল বাকিরা

৯

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

১০

‘মাথার খুলি উড়ে গিয়েছিল, রক্তাক্ত স্বামীর দেহ নিয়ে ছুটেছি’

১১

‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

১২

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

১৩

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃ ত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৪

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

১৫

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১৭

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

১৮

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৯

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

২০