১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

ডেস্ক নিউজ

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। ৮ জন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এতে থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।

তিনি বলেন, একজন যিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি তদন্ত করা হয়।

বাদ পড়া ৪৬ জনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সোমবার পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

সংরক্ষিত আসনের এমপি মিষ্টির বিষয়ে তিনি বলেন, সংরক্ষিত আসনের এমপি মিষ্টির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হকারদের ডিসিপ্লিনে আসতে হবে। নাগরিকদের সমস্যার বিষয়টি মাথায় রেখে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযান কাউকে বেকার করার উদ্দেশ্যে নয়। অপরাধকে অপরাধ হিসেবে আমরা বিবেচনা করছি। যেখানেই অপরাধ হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
See also  ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোলসিম সিমেন্টের পৃষ্ঠপোষকতায় পাঠানপাড়া ফাইটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১

আমি সীমারেখা মানি না

২

মানুষ হও

৩

বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

৪

সাহিত্য লোকসংস্কৃতির তিতাস নদী

৫

চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা, ‘কানা মোমিন’ আটক

৬

অদম্য তাসলিমার স্বপ্নপূরণ করলেন কুমিল্লার মানবিক এমপি মনিরুল হক চৌধুরী

৭

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৮

গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

৯

কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী

১০

কুমিল্লায় এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

১১

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

১৩

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

১৪

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

১৫

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

১৬

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

১৭

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

১৯

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২০